1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-১

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২৮৩ বার পঠিত

সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের নিয়মিত চেকপোস্ট বসিয়ে অভিযানের সময় গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) আতিকুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের কেওয়াছড়া এলাকায় চেকপোস্ট পরিচালনা করেন। চেকপোস্টে সন্দেহভাজন হিসেবে থামানো হয় মো. আনোয়ার হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে। পরে তার দেহ তল্লাশি করে ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আনোয়ার হোসেনের বাড়ি সিলেটের এয়ারপোর্ট থানাধীন ঘোড়ামারা এলাকায়। তার পিতার নাম আব্দুল গণি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এসএমপি মিডিয়া জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর