1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

বানিয়াচং মডেল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে জমিয়ত এমপি প্রার্থীর মতবিনিময়

হবিগঞ্জ (প্রতিনিধি):
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৩৩০ বার পঠিত

 

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী (খেজুর গাছ প্রতীক) মুফতি এখলাছুর রহমান রিয়াদ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

রবিবার (১০ আগস্ট) বাদ মাগরিব গ্যানিগঞ্জ বাজারস্থ মডেল প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু।
মতবিনিময়ে মুফতি এখলাছুর রহমান রিয়াদ বলেন, “জমিয়তে উলামায়ে ইসলাম দেশের প্রাচীন রাজনৈতিক দলগুলোর একটি। দলের প্রবীণ নেতৃবৃন্দের পরামর্শ ও দিকনির্দেশনা নিয়ে আমি জনকল্যাণে কাজ করতে চাই। মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে চাই। এই পথে সাংবাদিক সমাজের সহযোগিতা অপরিহার্য।”
তিনি আরও বলেন, “সাংবাদিক সমাজ হলো জাতির দর্পণ। সমাজের ভালো-মন্দ, অনিয়ম-অসঙ্গতি ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করেন। একটি ন্যায়ভিত্তিক ও সুস্থ সমাজ গঠনে তাদের অবদান অনস্বীকার্য।”
সভায় আরও বক্তব্য দেন জমিয়তের উপজেলা সভাপতি শায়েখ মাওলানা মখলিছুর রহমান, সহ-সভাপতি শায়েখ মাওলানা সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মুফতি আমীর আহমদ, জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশির আহমদ, উপজেলা যুব জমিয়ত সভাপতি হাফেজ মাওলানা তাওহীদুল ইসলাম, মাওলানা শাহ সালেহ আহমদ, মাওলানা শাহ আলম, মাওলানা হোসাইন আহমদ ও মাওলানা ফরিদ আহমদ।
মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হাসান, দফতর সম্পাদক আনসার আলী, প্রচার সম্পাদক রাহিম উদ্দিন রিয়াজ এবং সংবাদপত্র এজেন্ট মোস্তাকিম আহমদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর