1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করার লক্ষে শান্তিগঞ্জে অ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা

শান্তিগঞ্জ, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ সাফল্যমন্ডিত করার লক্ষে শান্তিগঞ্জে অ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইকবাল হাসানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।

এ সময় অন্যান্যদের মাখে বক্তব্য রাখেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: তারিক জামিল অপু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, একাডেমিক সুপার ভাইজার নুরে আলম সিদ্দিকী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল উদ্দিন, ডব্লিই এইচ এর জেলা প্রতিনিধি ডা: তামিমা ইকবাল, ইসলামিক ফাউন্ডেশনের শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি
মিজানুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নুরুল হক সহ প্রমুখ।

সভার শুরুতেই ডা: ইকবাল হাসান জানান, শিশুদের টাইফয়েড প্রতিরোধে সারাদেশের ন্যায় আগামী ১ লা সেপ্টেম্বর থেকে শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কমিউনটির ৫৩ হাজার ১শত ৩৩ জন ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদেরকে বিভিন্ন পয়েন্টে ও বাড়ি বাড়ি গিয়ে টাইফয়েডের টিকা প্রদান করা হবে। এ টিকা প্রদানের লক্ষে শিশুর ১৭ ডিজিটের ডিজিটাল জন্মনিবন্ধন সনদ দিয়ে অনলাইনে অ্যাপে রেজিষ্টেশন করতে হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর