1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

আজমিরীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই ডিলার গ্রেফতার

হবিগঞ্জ (প্রতিনিধি):
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২৬৩ বার পঠিত

 

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় আরও একজন ইয়াবা ডিলার পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন—আজমিরীগঞ্জ উপজেলার ৫নং শিবপাশা ইউনিয়নের শিবপাশা গ্রামের মো. আ. নুর মিয়ার ছেলে মো. আরজু মিয়া (৪৮) ও ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের পাঠানটুলা গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. জুয়েল মিয়া।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভোররাতে বিএ-১১৪৯৭ ক্যাপ্টেন সামিউল আযীমের নেতৃত্বে বানিয়াচং উপজেলা পরিষদের আর্মি ক্যাম্পের ছয়জন বীর সেনা সদস্যের সহযোগিতায় আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ও পাঠানটুলা গ্রামে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৫০ গ্রাম গাঁজা, ৫টি কলকি, ২টি ফুয়েল পেপার, ৩টি চাকু ও ৫টি কেচি জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ও গাঁজার ব্যবসা পরিচালনা করছিল। তাদের এই কার্যকলাপ স্থানীয় যুবসমাজকে মাদকের দিকে ধাবিত করার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত।

এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম তথ্যটি নিশ্চিত করে বলেন, ডিউটি অফিসার এসআই কৃষ্ণের কাছে আসামিদের হস্তান্তরের পর মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর