1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

লুট হওয়া আড়াই লাখ ঘনফুট সাদাপাথর ধুপাগুল থেকে উদ্ধার

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

সিলেটের পর্যটন স্পট থেকে লুট হওয়া সাদাপাথর সিলেট সদর উপজেলার ধুপাগুলসহ আশপাশের এলাকা থেকে অভিযান চালিয়ে আরও ২ লাখ ৫০ হাজার ঘনফুট সাদাপাথর উদ্ধার করেছে সেনাবাহিনী।

এ নিয়ে সর্বমোট প্রায় ৪ লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার হলো।শনিবার (১৬ আগস্ট) সকালে এয়ারপোর্ট থানার আওতাধীন ধুপাগুল এলাকায় অভিযান চালিয়ে পাথরগুলো উদ্ধার করে সেনাবাহিনী।

এদিকে, কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর সংস্কারে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। এখন গর্ত সমান করার কাজ চলছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি উপজেলা প্রশাসনের নিয়োগকৃত শ্রমিকরাও সংস্কারে কাজ করছে।

এর আগে, গতকাল শুক্রবার দিবাগত রাতে পাথর লুটের ঘটনায় ধলাই নদীর পূর্বপাড় থেকে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা সেখান থেকে পাথর লুট নিয়ন্ত্রণ করতো।

এছাড়া, শুক্রবার রাতে অজ্ঞাতনামা দুই হাজার জনকে আসামি করে খনিদ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, কিছু দুষ্কৃতিকারী গত বছরের ৫ আগস্টের পর থেকে ভোলাগঞ্জ পাথর কোয়ারী থেকে অবৈধভাবে কোটি টাকার পাথর লুটপাট করেছে। এই ঘটনায় জড়িতদের পরিচয় শনাক্ত করা যায়নি। তদন্তের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়।

পরিবেশকর্মী ও স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্যমতে, এক বছরে সিলেট থেকে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর লুট হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য দুই শত কোটি টাকার বেশি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর