1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে মাটির নিচ থেকে ১১ হাজার ঘনফুট সাদা পাথর উদ্ধার: আটক-২

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২৯২ বার পঠিত

সিলেটের সালুটিকর এলাকায় ক্রাশার মিলের আঙ্গিনায় মাটিচাপা দেয়া লুটের ১১ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে যৌথ বাহিনী।

রোববার (১৭ আগস্ট) সকাল থেকে সাদাপাথর এলাকার পাথর চুরি ও পাথর লুটপাটের ঘটনায় সালুটিকর এলাকায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আরডিসি আশিক মাহমুদ কবির।

অভিযানকালে জিজ্ঞাসাবাদের জন্য দুই জন ব্যক্তিকে আটক করা হয়।

জানা যায়, রবিবার (১৭ আগস্ট) সকাল থেকে সিলেটের ধোপাগুল সংলগ্ন সালুটিকর ভাটা এলাকায় একটি ক্রাশার মিলের আঙ্গিনায় মাটিচাপা অবস্থায় পাথরের সন্ধান পান যৌথ বাহিনী।

এসময় আনুমানিক ১১ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।

সিলেটজুড়েই আমাদের অভিযান চলমান রয়েছে। এসময় তার নেতৃত্বে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও ছিলেন।

এর আগে গতকাল শনিবার সিলেটের ধোপাগুল এলাকার বসতবাড়ি ও ক্রাশার মিলে অভিযান চালিয়ে আড়াই লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার করে প্রশাসন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর