1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত গাঁজা ব্যবসায়ীসহ দু’জন গ্রেফতার

হবিগঞ্জ (প্রতিনিধি):
  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

 

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত গাঁজা ব্যবসায়ী মোঃ বোরহান উদ্দিন (৬৫)সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) রাত ১১টা থেকে বুধবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত বানিয়াচং উপজেলা পরিষদের আওতাধীন ০৬ বীর আর্মি ক্যাম্প থেকে বিএ-৯৫২৬ মেজর কাজী ফয়সাল এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চৈতন্য জালালপুর ও আউশকান্দি গ্রামে চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী বোরহান উদ্দিনসহ দুইজনকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তারা এলাকায় গাঁজা ব্যবসার মাধ্যমে যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

এসময় তাদের কাছ থেকে ৭০০ গ্রাম গাঁজা, ১৫টি কলকি ও ৪টি চাকু উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো: আউশকান্দি ইউনিয়নের চৈতন্য জালালপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ বোরহান উদ্দিন (৬৫), একই ইউনিয়নের আউশকান্দি গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে মোশাহিদ উদ্দিন (৬৭)।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তথ্য নিশ্চিত করে বলেন, আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর