1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

ছাতকের পরিবেশ রক্ষায় কঠোর অভিযান, ড্রেজার মেশিন ও বাল্কহেড জব্দ

ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ২২৬ বার পঠিত

সুনামগঞ্জের ছাতক উপজেলায় গভীর রাতে নদীতে পরিচালিত এক বিশেষ টাস্কফোর্স অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) ভোররাতে ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বৈশাকান্দি রাবারড্যাম সংলগ্ন সোনাই নদী এবং আশপাশের ফরেস্ট এলাকার মুর্তার বনে এ অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহণে ব্যবহৃত একটি লোড ড্রেজার মেশিন এবং তিনটি বাল্কহেড নৌকা জব্দ করা হয় এবং দু’জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—ইসলামপুর ইউনিয়নের গাংপাড় নোয়াকুট গ্রামের ফয়জুর রহমানের ছেলে হাবিবুর রহমান (৩৭) এবং একই ইউনিয়নের বৈশাকান্দি গ্রামের আব্দুল গণির ছেলে ফজর আলী (২০)।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয় আসামি স্বেচ্ছায় দোষ স্বীকার করলে, আদালত তাদের প্রত্যেককে সাত (৭) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযান পরিচালনা করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় দাস, ছাতক থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম সারওয়ার, ছাতক বিট কর্মকর্তা আয়ুব আলী, নোয়াকোট বিজিবি এবং আনসার বাহিনীর সদস্যরা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম বলেন, জনস্বার্থে এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে ছাতকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর