1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

লাখাইয়ে যৌথ অভিযানে নারী শিশু নির্যাতন মামলার আসামিসহ ৩ সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার

মহসিন সাদেক, (লাখাই) হবিগঞ্জ:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

লাখাইয়ে র‍্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে নারী শিশু নির্যাতন মামলার মামলার আসামিসহ ৩ জন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ধর্ষক জুনায়েদ, সাজাপ্রাপ্ত আব্দুল মন্নান ও পলাতক জুয়েল মিয়াকে আটক করা হয় বলে যানা গেছে।

পুলিশ সুত্রে যানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় হবিগঞ্জ র‍্যাব ৯ এর শায়েস্তাগঞ্জ  সিপিসি- ৩ সহ যৌথ অভিযান চালিয়ে ঢাকাস্থ লালবাগ থানার পুলিশের সার্বিক সহযোগিতায় পুলিশের উপপরিদর্শক ময়নাল হোসেন খান সঙ্গীয় ফোর্স  তথ্য প্রযুক্তি ব্যবহার করে লালবাগ  শ্মশানঘাট এলাকা থেকে উপজেলার ফুলবাড়িয়া গ্রামের নারী শিশু নির্যাতন মামলায় মৃত সফর উদ্দীনের পুত্র জুনায়েদ কে আটক করে।

অপরদিকে পুলিশের উপপরিদর্শক মানিক সাহা ও এএস আই ফিরুজ আলম সহ একটি টিম বৃহস্পতিবার বিকেলে উপজেলার বামৈ এলাকায় পৃথক  অভিযান  চালিয়ে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত  বামৈ মারুগাছের মৃত আলফু মিয়ার ছেলে আব্দুল মন্নান( ৬০) ও বামৈ গ্রামের পলাতক আসামী আবু মিয়ার ছেলে মোঃ জুয়েল (২৫)কে গ্রেপ্তার করেছে।

বিষয়টি নিশ্চিত করে লাখাই থানা ওসি মোঃ বন্দে আলী জানান গ্রেপ্তারকৃত আসামীদের কে শুক্রবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর