
মহসিন সাদেক:- লাখাইয়ে রোপা আমন মৌসুমে চলছে ড্যাপ সারের সংকট। লাখাইর বিভিন্ন হাট বাজারের সার ডিলারদের সাথে আলাপকালে তাঁরা জানান ডিএপি সারের সংকট দেখা দিয়েছে,চাহিদার তুলনায় সরবরাহের অপ্রতুলতার কারনে সার সংকট।
এদিকে কৃষকেরা এ সার সংকট এর কারনে বিপাকে পড়েছে কৃষকরা, ফলে সরকার নির্ধারিত মুল্যের চেয়ে বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন ডিএপি সার।
কোন কোন বাজারে আবার উচ্চ মুল্যেও মিলছেনা এ সার। বাজার জুড়ে ডিএপি সারের কোন সংকট নেই বলে উপজেলা কৃষি অফিস জানালেও ডিলাররা বলছেন ডিএপি সার নেই।
কৃষকরা জানান, ডিলাররাই মুলতঃ কৃত্রিম সংকট তৈরী করে বেশি দামে বিক্রি করছেন। যেখানে ডিএপি সার প্রতি বস্তা ১হাজার ৫০টাকা নির্ধারিত মূল্যে সেখানে বাজারে ১২শ টাকায়ও মিলছেনা সার ।
এতে করে সঠিক সময় প্রয়োজনী সারের অভাবে রোপা আমনের কাঙ্খিত ফলন নিয়ে শঙ্কা দেখা দিতে পারে।
কালাউক বাজারে খুচরা সার বিক্রেতা ৯ নং ওয়ার্ডের নিযুক্ত জফু মিয়া বলেন ২২ টাকা কেজি দরে ডিএপি সার বিক্রি করছি। কিন্তু আমাকে প্রতি মাসে ডিএপি সার সরবরাহ করা হয় মাত্র ৫ বস্তা।
এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাহাদুল ইসলাম জানান লাখাইয়ে চলতি মৌসুমে কোন ধরনের সারের কোন সংকট নেই। সার সরবরাহ স্বাভাবিক রয়েছে। এ অবস্থায় সার সংকট এর অজুহাতে কোন ডিলার বেশি মূল্যে সার বিক্রি করছেন এমন অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।