1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

২৪ জুলাই গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতায় আলহাদীকে সংবর্ধনা

হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২৩৮ বার পঠিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ২৪ জুলাই গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিক হিসেবে সম্মাননা পাওয়ায় এনটিভি প্রতিনিধি আক্তার হোসেন আলহাদীকে সংবর্ধনা প্রদান করছে বানিয়াচং ইসলামি নাগরিক ফোরাম।

গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় বানিয়াচং মডেল প্রেসক্লাব গ্যানিংগঞ্জ বাজার কার্যালয়ে সভাপতি অ্যাডভোকেট মাওলানা শেখ শুয়াইব আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম এর পরিচালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দাল হোসেন খান।

তিনি বলেন, সাংবাদিকতা হচ্ছে মহান পেশা এবং রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ। এ সমাজে ভালো সাংবাদিকের সংখ্যা খুব কম। তবে সৎ ও সাহসী সাংবাদিকদের পাশে ভালো মানুষদের দাঁড়াতে হবে। এমনি একজন সৎ ও সাহসী সাংবাদিক হচ্ছেন সাংবাদিক আক্তার হোসেন আলহাদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল অলি, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম,  বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা নাসির উদ্দিন আনসারী, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বানিয়াচং উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা আফরোজ আল হাবিব ও সংবর্ধিত ব্যক্তিত্ব সাংবাদিক আক্তার হোসেন আলহাদী।

স্বাগত বক্তব্য রাখেন বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু, সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়া, প্রচার সম্পাদক রাহিম উদ্দিন রিয়াজ,  হাফেজ মাওলানা জহির উদ্দিন সোহেল, মাওলানা কামরুল হোসাইন, মাওলানা সালমান হাসান, মাওলানা জমির আলী সাইফুল্লাহ, মাওলানা জুবায়ের আহমদ ও মাহমুদ মিয়াসহ বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর