1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে সর্বনিম্ন ১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ

স্পোর্টস ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২৮০ বার পঠিত

এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ বাড়তেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়ে দিল টিকিটের মূল্য।

সর্বনিম্ন ১৫০ টাকা খরচ করলেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করা যাবে।

আর যারা বিশেষ আসন থেকে খেলা দেখতে চান, তাদের জন্য রয়েছে সর্বোচ্চ ২০০০ টাকার টিকিট।

আগামী ৩০ আগস্ট থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১ ও ৩ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এই সিরিজকে কেন্দ্র করে বিসিবি অনলাইনে টিকিটের ব্যবস্থা করেছে। দর্শকরা চাইলে সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন বিসিবির ওয়েবসাইট gobcbticket.com.bd কিংবা অফিসিয়াল বিসিবি টিকিট অ্যাপ থেকে।

 

এদিকে আসনভেদে টিকিটের দাম নির্ধারণ করে দিয়েছে বিসিবি। শহীদ তুরাব স্ট্যান্ড (পশ্চিম গ্যালারি) ও গ্রিন গ্যালারি/গ্রিন হিল এলাকায় ১৫০ খরচ করেই খেলা দেখতে পারবেন দর্শকরা। শহীদ আবু সাইদ স্ট্যান্ডের (উত্তর-পূর্ব গ্যালারি) টিকিটের মূল্য ধরা হয়েছে ২৫০ টাকা।

ক্লাব হাউস (ব্লক এ১ – ই১) থেকে খেলা দেখতে চাইলে দর্শককে খরচ করতে হবে ৫০০ টাকা। এর বাইরে গ্র্যান্ড স্ট্যান্ড আপার ইস্ট/ওয়েস্ট, গ্র্যান্ড স্ট্যান্ড লোয়ার ইস্ট/ওয়েস্ট ও ডিরেক্টর এনক্লোজার এই তিন জায়গায় টিকিটের মূল্য ২০০০ টাকা করে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর