1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

প্রধান উপদেষ্টার সাথে বিএনপি’র বৈঠক, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: মির্জা ফখরুল

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বের হয়ে তিনি এ কথা জানান।

 

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন। বিএনপি আশা রাখে, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরের ওপর হামলা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এটা অত্যন্ত গর্হিত কাজ হয়েছে। এটা উদ্বেগজনক।

এটার ভালোভাবে তদন্ত হওয়া দরকার। নির্বাচনকে বিলম্ব করার জন্য কোনো একটি শক্তি এ ধরনের কাজ করেছে।
লন্ডনে একটি দলের প্রধানের সঙ্গে বৈঠকে নির্বাচনের সময় নির্ধারণ প্রমাণ করে সরকার একটি দলের প্রতি দুর্বল, জামায়াতের এমন অভিযোগের প্রসঙ্গে ফখরুল বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টা একটি বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির প্রধানের সঙ্গে বৈঠক করেছেন, করতেই পারেন। তার এখতিয়ার আছে যেকোনো দলের প্রধানের সঙ্গে বসার। এটা একান্ত তার ব্যক্তিগত বিষয়।

 

জাতীয় পার্টি নিষিদ্ধ করার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের কোনো আলোচনা হয়নি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর