1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

সিলেটের মাঠে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫২ বার পঠিত

সিলেটের মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে ৯ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ ক্রিকেট টিম।

তানজিদ তামিমের অনবদ্য ব্যাটিংয়ে ডাচদের দেয়া ১০৪ রানের লক্ষ্য খুব সহজেই টপকে যায় টাইগাররা।

সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দলীয় ১৪ রানে ভাঙে ডাচদের ওপেনিং জুটি। মাত্র ৮ রান করে নাসুমের স্পিনে কাটা পড়েন ম্যাক্স ও’ডাউড। পরের বলেই নাসুমের দ্বিতীয় শিকারে পরিণত হন তেজা নিদামানুরু। আরেক ওপেনার বিক্রমজিত সিং ২৪ রান করে তাসকিনের শিকারে পরিণত হন।

আর অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে মোস্তাফিজ ফেরালে ৫৫ রানে চতুর্থ উইকেট হারায় নেদারল্যান্ডস। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ডাচ শিবির। শেষ দিকে আরিয়ান দত্তের ৩০ রানের ইনিংসে দলীয় সংগ্রহ একশ পেরোয় নেদারল্যান্ডস। ১৫ বল বাকি থাকতেই তাদের ইনিংস থামে ১০৩ রানে। সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন নাসুম আহমেদ।

জবাবে ব্যাট করতে নেমে ৪০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ২১ বলে ২৩ রান করে সাজঘরে ফেরেন ইমন। এরপর অধিনায়ক লিটন দাসকে নিয়ে জয়ের ভিত গড়তে থাকেন তানজিদ তামিম। নিজের অর্ধশতক তুলে নেন এই ওপেনার। শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন তামিম-লিটন জুটি।

প্রসঙ্গত, আগামী ৩ সেপ্টেম্বর সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর