লাখাইয়ে সার মজুদ করে সংকট তৈরির চেষ্টা: ২ ডিলারকে জরিমানা
হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
প্রকাশের সময় :
বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
১৪০
বার পঠিত
লাখাইয়ে সার মজুদ করে সংকট তৈরির চেষ্টা: ২ ডিলারকে জরিমানা
হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে দুই ডিলারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপের নেতৃত্বে বুল্লা বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মেসার্স শামীম এন্টারপ্রাইজের মালিক শামীম আহমেদ ও মেসার্স ফরহাদ এন্টারপ্রাইজের মালিক ফরহাদ আহমেদের গুদাম থেকে ৬৭ বস্তা এমওপি, ৫ বস্তা ডিএপি ও ৮ বস্তা টিএসপি সার মজুদ পাওয়া যায়। অথচ কৃষকদের কাছে তারা দাবি করছিলেন, তাদের কাছে কোনো সার নেই। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত দুই ডিলারকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল...
হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে দুই ডিলারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপের নেতৃত্বে বুল্লা বাজারে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মেসার্স শামীম এন্টারপ্রাইজের মালিক শামীম আহমেদ ও মেসার্স ফরহাদ এন্টারপ্রাইজের মালিক ফরহাদ আহমেদের গুদাম থেকে ৬৭ বস্তা এমওপি, ৫ বস্তা ডিএপি ও ৮ বস্তা টিএসপি সার মজুদ পাওয়া যায়। অথচ কৃষকদের কাছে তারা দাবি করছিলেন, তাদের কাছে কোনো সার নেই।
এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত দুই ডিলারকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম।