1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম

সিলেট থেকে শীর্ষ সন্ত্রাসী শ্যুটার রিয়াজ আটক

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

সিলেট গোয়াইনঘাটে জনতার হাতে আটক হলো নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শ্যুটার রিয়াজ। তাকে গণধোলাই দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তোলে দেওয়া হয়।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের আলীরগাও গ্রামের শ্রীবাস চন্দ্র দাসের বাড়ির সামনে থেকে এলাকাবাসী রিয়াজকে আটক করে। পরে তাকে পুলিশের কাছে তোলে দেওয়া হয়।

বুধবার বিকাল পাঁচটার দিকে র‍্যাব এবং পুলিশ শুটার রিয়াজকে আটক করার কথা স্বীকার করে।

আইন-শৃঙ্খলা বাহিনী জানায় রিয়াজের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। হত্যা, খুনসহ প্রায় ২০টি মামলার আসামী নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজ বাহিনীর প্রধান রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজকে র‌্যাব ৩ এর সদস্যরা ২০২২ সালে আটক করেছিলো ।

সেসময় তার কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগজিন, ১২ রাউন্ড গুলি, ৫টি ধারালো দেশীয় অস্ত্র, ১টি মোটর সাইকেল এবং ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা করা হয়েছিলো।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর