1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

সিলেটের রোগীদের উন্নত চিকিৎসার লক্ষ্যে সিলেট মেডিকেয়ার ও আমৃতা হাসপাতালের মতবিনিময়

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

সিলেটবাসীর জন্য উন্নত চিকিৎসা সেবার সুযোগ বৃদ্ধি করতে ভারতের দিল্লীর উপকণ্ঠে ফরিদাবাদে অবস্থিত ভারতের অন্যতম বৃহৎ বেসরকারি হাসপাতাল আমৃতা ও সিলেট মেডিকেয়ার এর যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সিলেট নগরীর বারুতখানাস্থ একটি অভিজাত রেস্টেুরেন্টের হলরুমে সিলেটের রোগীদের উন্নত চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে ডাক্তার, রোগী ও স্বজন এবং স্বাস্থ্য খাতের বিশিষ্ট ব্যক্তিদের দের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সিলেট মেডিকেয়ারের কো ফাউন্ডার রেদা মঈন রেজা এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আমৃতা হাসপাতালের আন্তর্জাতিক রোগী বিভাগের সিনিয়র ম্যানেজার পঙ্কজ কুমার। এসময় তিনি বলেন, সিলেটের রোগীদের উন্নত চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে আমৃতা হাসপাতাল কাজ করে যাচ্ছে। এই হাসপাতাল বাংলাদেশি রোগীদের বিশেষ আর্থিক সুবিধা ও চিকিৎসা সহায়তা প্রদান করছে।

তিনি বলেন, আমৃতা হাসপাতালে রোগীদের জন্য ২৬০০ শয্যা নিয়ে, ৮১টি বিভাগের বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। যা জটিল ও উন্নত চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরো বলেন, সিলেট মেডিকেয়ারের মাধ্যমে সিলেটের রোগীরা ভারতে গিয়ে উন্নত চিকিৎসা সেবা নিতে পারছে। এই প্রতিষ্ঠান বাংলাদেশের স্থানীয় স্বাস্থ্য সেবায় ভারতের প্রতিষ্ঠানের সঙ্গে ক্রমবর্ধমান সহযোগিতার প্রতিফলন। এই অংশীদারিত্ব সিলেটের রোগীদের জন্য বিশেষায়িত চিকিৎসা গ্রহণের প্রক্রিয়াকে সহজতর করবে।

মতবিনিময় সভায় সিলেটের একাধিক চিকিৎসক ও পার্টনাররা উপস্থিত ছিলেন। তারা রোগীর সেবার মানোন্নয়ন এবং আমৃতা হাসপাতালে চিকিৎসার জন্য যাত্রাকারীদের জন্য সুষ্ঠু প্রক্রিয়া নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা করেন। এ উদ্যোগকে দুই দেশের স্বাস্থ্য সেবায় সহযোগিতার নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে, যা সিলেটের রোগীদের জন্য চিকিৎসার আরও বিস্তৃত সুযোগ তৈরি করবে।

এসময় উপস্থিত ছিলেন সিলেট মেডিকেয়ারের কো ফাউন্ডার চৌধুরী নুর তামাম, আব্দুল করিম জোনাক এবং খালেদ শাহরিয়ার মুমিত, সন্দিপন নন্দি, বিশ্বজিত সমদ্দার, ফারুখাহ্মেদ খান, মৃণাল কান্রি কর্মকার, মুখতার উদ্দিন, জোসেফহ আলী চৌধুরী, রামাপদ ভট্টাচ্র্যা, যাদু, ময়নুল হক, আব্দুর রহমান প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর