1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বানিয়াচং থানার নবাগত ওসি’র সাথে উলামায়ে কেরামের মতবিনিময়

মো. আব্দাল মিয়া (হবিগঞ্জ):
  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮৭ বার পঠিত

মো. আব্দাল মিয়া, হবিগঞ্জ:-হবিগঞ্জের বানিয়াচং থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান স্থানীয় উলামায়ে কেরামের সাথে মতবিনিময় করেছেন। 

শনিবার (৭সেপ্টেম্বর) রাতে থানায় আয়োজিত এ সভায় আইন–শৃঙ্খলা পরিস্থিতি বিশেষ করে “পাপন” ইস্যুসহ সমসাময়িক নানা বিষয়ে খোলামেলা আলোচনা হয়।

সভায় ওসি মিজানুর রহমান বলেন, “বানিয়াচংকে শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত রাখতে সকল শ্রেণি–পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে উলামায়ে কেরাম সমাজকে সঠিক পথে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁদের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা রক্ষা কার্যকর হবে না।”

তিনি বানিয়াচংকে শান্তি ও সম্প্রীতির উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার প্রতি আন্তরিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, হযরত মাওলানা শায়খ মুখলিছুর রহমান, হযরত মাওলানা আব্দুল অদুদ হযরত মাওলানা আব্দুল জলিল ইউসুফী, হযরত মাওলানা আবদাল হোসেন খাঁন, হযরত মাওলানা কাজী আতাউর রহমান, হযরত মাওলানা বশীর আহমদ, হযরত মাওলানা আব্দুল ওলি, হযরত মাওলানা আব্দুল কাইয়ুম, হযরত মাওলানা মসিউর রহমান।

সভার আলোচনায় উলামায়ে কেরাম নবাগত ওসিকে সহযোগিতার আশ্বাস দেন এবং সমাজে মাদক, জুয়া, অনৈতিক কর্মকাণ্ডসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনসাধারণকেও সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর