1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

সিলেটে সেই অবাঞ্ছিত ফুটবলারদের সাজা শিথিল করেছে রেফারীজ এসোসিয়েশন

স্টাফ রিপোর্টার :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩১ বার পঠিত

 

সিলেট জেলা প্রশাসক গোল্ডকাপ আনঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে দুটি ম্যাচে খেলোয়ারদের সাথে রেফারিদের অনাকাক্সিক্ষত ঘটনার জেরে ১১ ফুটবলারকে সিলেট বিভাগে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। তা থেকে সরে এসে সাধারণ ক্ষমা ও তাদের সাজা কমিয়ে দিয়েছে সিলেট জেলা রেফারি এসোসিয়েশন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সিলেট বিভাগীয় ক্রিড়া কমপ্লেক্সের জিমনেশিয়াম হলে এক সভায় এ সিদ্ধান্ত হয়।
অভিযুক্তের আবেদনের প্রেক্ষিতে পূর্ণ বিবেচনা ও তদন্তের জন্য ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। তাদের তদন্ত রিপোর্টের ভিত্তিতে চার জেলার রেফারীজ এসোসিয়েশনের নেতৃবৃন্দ খেলোয়াড়দের বিষয়ে সিদ্ধান্ত নেন।
বিশ্বনাথের মায়েদুল, তাসিন, সামসুদ্দিন, অন্তর ও গোয়াইনঘাটের শরিফ ও নাইমদের খেলা পারিচালনা হতে সিলেট বিভাগের রেফারীরা এক মাস খেলা পারিচালনা হতে বিরত থাকবেন। অন্যানদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়।
সিলেট জেলা রেফারি এসোসিয়েশনের সদস্য সচিব আব্দুল আজিমের সভাপতিত্বে ও এসোসিয়েশনের সদস্য, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় রেফারি হোসাইন আহমদ হাছান এবং ধারাভাষ্যকার কামরান আহমদের যৌথ পরিচালনায় সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা রেফারিজ এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মুসা আহমদ সুইট।
বক্তব্য রাখেন, সিলেট জেলা রেফারি এসোসিয়েশনের সদস্য আবুল হাসনাত, আমিনুল হক লিটন, সৈয়দ ফয়েজ আহমদ, সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রুবেল আহমদ নান্নু, হবিগঞ্জ জেলা রেফারীজ এসোসিয়েশনের সহ-সভাপতি লায়ন মো. লিটন মিয়া, মৌলভীবাজার জেলা রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান,।
গোয়াইনঘাটের অভিযুক্ত খেলোয়াড়দের পক্ষ থেকে অনাকাক্সিক্ষত ঘটনার বিষয়ে দুঃখ প্রকাশ করেন বিপ্লব ও বিশ্বনাথের খেলোয়াড়দের পক্ষে জগলু।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সুনামগঞ্জ রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাতজার ও হবিগঞ্জের সিনিয়র রেফারিবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর