1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সৌদি আরবে ২০ হাজার প্রবাসী আটক

আন্তর্জাতিক ডেস্কঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২৮৬ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্কঃ- গত এক সপ্তাহে অভিযান চালিয়ে সৌদি আরবে ২০ হাজার ৮৯৬ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আবাসিক, কর্ম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। খবর আরব নিউজ।
সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ হাজার ৯৩০ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৫ হাজার ৬৪৯ জনকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেয়ায় এবং ৩ হাজার ৩১৭ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে।  প্রতিবেদনে আরও বলা হয়েছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে ১ হাজার ৩৭৪ জনকে গ্রেপ্তার করা হয়। যাদের মধ্যে ৫৫ শতাংশ ইউথোপিয়ান, ৪৩ শতাংশ ইয়েমেনি এবং ২ শতাংশ অন্যান্য দেশের বাসিন্দা। এছাড়া পার্শ্ববর্তী দেশ পাড়ি দেয়ার চেষ্টাকালে আরও ১০৭ জনকে আটক করা হয়েছে।
সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, যদি কেউ অবৈধভাবে সৌদি আরবে প্রবেশ করে ধরা পড়ে তাহলে তাকে অন্তত ১৫ বছরের জেল এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা করার বিধান রয়েছে। এছাড়া যদি কেউ অবৈধ ব্যক্তিদের আশ্রয় দেন তাহলে তার স্থায়ী সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।
দৈনিক প্রথম সিলেট /এমএমআর
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর