1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৮ বার পঠিত

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া সুশীলা কার্কিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

শনিবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নেপালের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তা পাঠানোর বিষয়টি জানানো হয়।

বার্তায় প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, “এই সংকটময় ও চ্যালেঞ্জিং সময়ে আপনার এই উচ্চ পদে আসীন হওয়া, নেপালের জনগণের আপনার প্রতি অর্পিত আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।”

তিনি আরও বলেন, “নেপালের দীর্ঘদিনের বন্ধু ও প্রতিবেশী হিসেবে আমরা নিশ্চিত যে, আপনার দক্ষ নেতৃত্ব ও প্রজ্ঞার মাধ্যমে নেপাল এবং এর সংগ্রামী জনগণ শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে অবিচলিতভাবে এগিয়ে যাবে।”

দুই দেশের মধ্যে বিদ্যমান গভীর বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক আরও সুদৃঢ় করতে নেপালের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহের কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা।

নেপালের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলিতে প্রাণহানির জন্য গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, “আমরা নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করি।”

সুশীলা কার্কির সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে প্রধান উপদেষ্টা নেপালের জনগণের জন্য স্থায়ী শান্তি ও সমৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর শপথ নিয়ে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার ইতিহাস গড়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি।

শুক্রবার নেপালের রাষ্ট্রপতি ভবনে স্থানীয় সময় রাত সেয়া ৯টায় তিনি শপথ নেন। তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল। এনডিটিভি বলছে, কার্কির শপথ গ্রহণের পরই নেপালে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। ২০২৬ সালের ৫ মার্চে হবে নির্বাচন।

তরুণদের তুমুল বিক্ষোভ ও সহিংসতায় কেপি শর্মা ওলি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার পর দক্ষিণ এশীয় দেশটিতে কয়েকদিন ধরে যে রাজনৈতিক অনিশ্চয়তা চলছিল। এরপর শুক্রবার কার্কি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হওয়ার পর তার আপাত অবসান হয়েছে।

শনিবার বিক্ষোভ, সহিংসতা পেরিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরা নেপাল কাঠমান্ডু উপত্যকা ও দেশের অন্যান্য অংশ থেকে কারফিউ প্রত্যাহার করে নিয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর