1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্প, সুন্নতে খৎনা ও হুইল চেয়ার বিতরণ

শান্তিগঞ্জ, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৪ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প, সুন্নতে খৎনা এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার পাগলা গণস্বাস্থ্য কেন্দ্রে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ডা. জাফরুল্লাহ গণস্বাস্থ্য ট্রাস্ট ইউকের উদ্যোগে আয়োজিত ক্যাম্পে প্রায় এক হাজার মানুষ বিনামূল্যে চক্ষু সেবা নেন। তাদেরকে প্রয়োজনীয় ওষুধ ও চশমাও ফ্রি সরবরাহ করা হয়। এবং যাদের অপারেশন প্রয়োজন তাদের অপারেশনের ব্যবস্থা নেয়া হয়।

একইসঙ্গে ৫০ জন শিশুর সুন্নতে খৎনা সম্পন্ন করা হয়। এ ছাড়া গরীব এন্ড ইয়াতিম ফান্ড ইউকে ও হেল্প ফর চেঞ্জ এর সহযোগিতায় প্রতিবন্ধীদের মাঝে ১০টি হুইল চেয়ার বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ করেন ডা. জাফরুল্লাহ গণস্বাস্থ্য ট্রাস্ট ইউকের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পাগলা গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক ও ট্রেজারার আব্দুল আউয়াল।

চিকিৎসাসেবা পরিচালনা করেন সুনামগঞ্জ আইকেয়ার চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ কুতুব উদ্দিন, ডা. মোহাম্মদ আজিজুল হক, সিলেট আই হসপিটালের ইনক্লুসিভ ডা. মোস্তাফিজুর রহমান ও গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. সিদ্দিকুর রহমানসহ আরও অনেকে।

উপকারভোগীরা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ তাদের জীবনে স্বস্তি ও আশার আলো এনেছে। দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও চশমা পেয়ে দারুণভাবে উপকৃত হয়েছেন। সুন্নতে খৎনা করাতে পেরে পরিবারগুলো স্বস্তি প্রকাশ করেন, আর হুইল চেয়ার পাওয়া প্রতিবন্ধীরা বলছেন—এটি তাদের চলাফেরায় নতুন সম্ভাবনা তৈরি করেছে। স্থানীয়রা আশা করেন, এমন কার্যক্রম নিয়মিত হলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর