1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

আজমিরীগঞ্জে মেয়ে শিক্ষার্থীদের নিয়ে অশালীন টিকটক, ফুসে উঠেছে এলাকাবাসী

মো. আবু হেনা আজমিরীগঞ্জ (হবিগঞ্জ)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫৫ বার পঠিত

হবিগঞ্জের আজমিরীগঞ্জে স্কুল ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করে টিকটক ভিডিও তৈরী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ায় ফুসে উঠেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা ও এলাকাবাসী।

ঘটনাটি ঘটেছে আজমিরীগঞ্জ উপজেলার এ্যামালগেমেটেড বীর চরন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে ভয়েজ অব রনি নামে এক যুবক। সে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নে নোয়াগড় গ্রামের মতিবুর রহমান মিয়ার ছেলে।

জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক গত এক সাপ্তাহ পূর্বে ভয়েস অব রনি নামক আইডি থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। ১২ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায় একটি যুবক আজমিরীগঞ্জ এ্যামালগেমেটেড বীর চরন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে অঙ্গভঙ্গি করে বলে, “এই সেই স্কুল এখানে সকল নাগিনদের বসবাস”। ভিডিওটি প্রকাশের পরপরই ভাইরাল হয়ে যায় ভিডিওটি।

স্থানীয়রা বলছেন- ওই যুবক টিকটক ভিডিও তৈরি করে। ‘ভয়স অব রনি’ নামের পেজে সে দীর্ঘদিন ধরে টিকটক ভিডিও তৈরি করে আসছে। তবে টিকটকার রনি জানায়, সে বুঝতে পারে নাই এমনটা হবে।

বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ইয়াসমিন বেগম বলেন, আমাদের বিদ্যালয়কে উদ্দেশ্য করে একজন টিকটকার একটা মন্তব্য করেছে সেটা আমাদের কাছে অত্যন্ত লজ্জাজনক। ওই বিদ্যালয়ে মেয়ে শিক্ষার্থীও আছে, সে যে ভাষা ব্যবহার করেছে এটার ব্যাপারে আমরা শক্ত পদক্ষেপ নিতে যাচ্ছি।

প্রধান শিক্ষক সুখন চন্দ্র সুত্রধর বলেন, ভিডিওটি আমার নজরে আসার পরপরই শিক্ষকদের সাথে পরামর্শক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)র নির্দেশ ক্রমে প্রয়োজনি ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর