1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম

ফান্দাউকের বলবদ্র নদীতে ভেসে ওঠা অবস্থায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার।

মহসিন সাদেক (হবিগঞ্জ) :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বার পঠিত

 

নিখোঁজ এর দুইদিন পরে কলেজ ছাত্র মাহমুদুল ইসলাম বিশাল (২১) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ ।
মাহমুদুল ইসলাম বিশাল নাসিরনগর উপজেলার ৭ নং ইউনিয়নের ফান্দাউক গ্রামের নজরুল ইসলামের পুত্র।

নির্ভরযোগ্য তথ্য সূত্রে জানা যায়, গত শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ৮টার সময় ফান্দাউক বাজারে ওষুধ আনতে গিয়ে নিখোঁজ হন ঢাকার সিদ্ধেশ্বরী কলেজের অনার্স পড়ুয়া প্রথম বর্ষের ছাত্র বিশাল নিখোঁজের পর আত্মীয়-স্বজন ও এলাকাবাসী সর্বত্র খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।
অবশেষে সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে ৯৯৯ এ ফোনের তথ্য পেয়ে লাখাই থানা পুলিশের এসআই প্রণয় দাশের নেতৃত্ব পুলিশ উল্লেখিত এলাকায় যান, অপরদিকে নাসির নগর থান পুলিশের একটি টিম সেখানে এসে পৌঁছে।

পরে ফান্দাউকের বলবদ্র নদীতে ভেসে ওঠা অবস্থায় মাহমুদ ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশসহ এলাকাবাসী।

মরদেহ উদ্ধার করে বাহ্মনবাড়িয়া সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে বলে যানা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর