1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম

পানিতে ডুবে প্রতিবন্ধি শিশুর মৃত্যু

রাসেল আহমেদ ( হবিগঞ্জ) :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৮ বার পঠিত

 

বাড়ির পাশে খেলতে গিয়ে মোঃ আব্দুল্লাহ নামের ছয় বছরের এক প্রতিবন্ধি  শিশু ডোবার পানিতে ডুবে মারা গেছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লা মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের  মহাদেবপুর-জালুমোড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে  বাড়ির পাশে খেলতে গিয়ে সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে পরিবারের অগোচরে  ডোবায় পড়ে যায় আব্দুল্লাহ । পরে প্রতিবেশী ও এলাকাবাসী মিলে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের ডুবা থেকে তার মরদেহ উদ্ধার করেন।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) পুলিশ ইন্সপেক্টর গোলাম মোস্তাফা পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর