1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

ওজনে কম দেওয়া ও ভুয়া বিএসটিআই লোগো, বড়লেখায় ৪ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা

রেদওয়ান আহমদ, বড়লেখা, মৌলভীবাজার:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯ বার পঠিত

 

মৌলভীবাজারের বড়লেখায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ নয় হাজার টাকা জরিমানা করেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বড়লেখা পৌর শহরে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

আদালত সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালত হাজীগঞ্জ বাজারে একটি মুরগির দোকানে অভিযান চালায়। এ সময় ওজনে কম দেওয়ার অপরাধে মুরগি ব্যবসায়ী হাসান আহমদকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, অনুমোদন ছাড়া বিএসটিআই লোগো ব্যবহার করায় বড়লেখা পিসি হাইস্কুল মার্কেটের ‘আবুল অ্যান্ড ব্রাদার্স’ এবং স্টেশন রোডের ‘দেব ব্রাদার্স’ ও ‘সুমন ট্রেডার্স’কে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও গালিব চৌধুরী জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, ‘ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে আমাদের এ কার্যক্রম চলমান থাকবে। ব্যবসায়ীদেরকে অবশ্যই আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর