1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম

লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানঃ তিন ব্যবসা প্রতিষ্ঠান কে জরিমানা

মহসিন সাদেক (হবিগঞ্জ) :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৪ বার পঠিত

 

লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন ব্যবসা প্রতিষ্ঠান কে জরিমানা করা হয়েছে।

২৫ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার লাখাই উপজেলার বুল্লা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাশ অনুপ।

সূত্রে জানা যায়,ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় বুল্লা বাজারের বাখরখানি ব্যবসায়ী হুমায়ুন কবির কে ১ হাজার টাকা, মুদি ব্যবসায়ী মোঃ তোফায়েল আহমেদ কে ২ হাজার টাকা ও আদর্শ মিষ্টি ঘর এর মালিক নির্মল মোদক কে ৫ শত টাকা মোট ৩ ব্যবসা প্রতিষ্ঠান কে ৩ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে সহায়তা করেন লাখাই থানার একদল পুলিশ।

লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাশ অনুপ বলেন এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে কঠোর হুশিয়ারী প্রদান করেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর