1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

পুনরায় বিয়ানীবাজার জামায়াতের আমীর ফয়জুল ইসলাম ও পৌর আমীর জমির হোসাইন

বিয়ানীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৭৯ বার পঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী বিয়ানীবাজার উপজেলা শাখার আমীর পুনরায় নির্বাচিত হয়েছেন মাওলানা ফয়জুল ইসলাম। দলটির সদস্যরা গোপন ভোটের মাধ্যমে তাঁকে পুনরায় আমীর নির্বাচিত করেন। একই সাথে পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর পুনরায় নির্বাচিত হয়েছেন কাজী জমির হোসাইন।

দীর্ঘদিন থেকে বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর আমিরের দায়িত্ব পালন করেছেন মাওলানা ফয়জুল ইসলাম। দলের নেতাকর্মী ছাড়ায় সহনশীল, সদালাপি ও পরিচ্ছন্ন ব্যক্তিত্বের কারণে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর ব্যাপক গ্রহণ যোগ্যতা রয়েছে। তিনি ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অল্পভোটে সে নির্বাচনে পরাজিত হলেও নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেন।

২০২৪ সালে ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচনে অংশের নেয়ার প্রস্তুতি নিয়েছিলেন মাওলানা ফয়জুল ইসলাম। কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী আওয়ামী লীগ সরকারের অধীনে সব ধরনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নেয়া তিনি দলের প্রতি আনুগত্য প্রকাশ করে নির্বাচন থেকে সরে দাড়ান।

মাওলানা ফয়জুল ইসলাম পুনরায় বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামী আমীর নির্বাচিত হওয়ায় দলের নেতাকর্মীসহ বিভিন্ন মহল তাঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন।

এদিকে আওয়ামী লীগের সরকারের দমন নিপীড়নের বিরুদ্ধে সোচ্ছার থাকা কাজী জমির হোসাইন পুনরায় পৌর জামায়াতে ইসলামী আমীর নির্বাচিত হয়েছেন। ২০১৩ সালে তিনি পুলিশী হামলায় আহত হয়েছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর