1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

নবীগঞ্জে আত্মহত্যা ও দাঙ্গা প্রতিরোধে উপজেলা প্রশাসনের সচেতনতামূলক সভা

ইকবাল হোসেন তালুকদার (হবিগঞ্জ) :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৯৪ বার পঠিত

হবিগঞ্জের নবীগঞ্জে আত্মহত্যা নয়, বাঁচতে শিখি — দাঙ্গা নয়, সম্প্রীতি গড়ি শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে আত্মহত্যা ও দাঙ্গা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার আউশকান্দি র.প. উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মিলনায়তনে এই ব্যতিক্রমধর্মী সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল বাহার তালুকদার ও পরিচালনা করেন করেন কলেজের সহকারী অধ্যাপক ফাতেমা মোতালেব।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান।স্মাইল প্রজেক্ট, সুইস কন্টাক্ট-এর সিনিয়র অফিসার আব্দুল কাদের।

সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের গভার্নিং বডির সদস্য মোঃ রোমান মিয়া, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, প্রভাষক জিয়াউর রহমান মীর, প্রভাষক জন্টু চন্দ্র রায়, সহকারী প্রধান শিক্ষক আফরোজা বেগম, সহকারী শিক্ষক রানু কান্তি দাস, সহকারী শিক্ষক আবু শাহীন প্রমুখ।

বক্তারা আত্মহত্যা প্রতিরোধে পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমাজে দাঙ্গা ও হিংসা প্রতিরোধে সম্প্রীতির চর্চা বাড়ানোর আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন বলেন, “উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে এ ধরনের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হবে, যাতে শিক্ষার্থীরা জীবনবোধ ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়।”

উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলা প্রশাসনের এ কার্যক্রমের মাধ্যমে কিশোর-কিশোরীদের মধ্যে আত্মহত্যা প্রতিরোধ, মানসিক স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর