1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

শান্তিগঞ্জে মৎস্য অধিদপ্তর এবং এফএও এর প্রকল্পের আওতাভুক্ত পুকুরে পোনা মজুদ

শান্তিগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৫১ বার পঠিত

 

গ্লোবাল ইনভারমেন্ট ফ্যাসিলিটি (জিইএফ) এর অর্থায়নে মৎস্য অধিদপ্তর বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার আওতাধীন কমিউনিটি বেজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড একুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় চলতি বছরে নতুন সংগঠিত ৩ টি সিবিও (সমাজভিত্তিক সংগঠন) এর জলাশয়ে পোনা মজুদ করা হয়েছে। শান্তিগঞ্জ উপজেলার জয়কলসে ধানক্ষেতে মাছ চাষ, সুলতানপুরে পেনে মাছ চাষ এবং তেঘরিয়া গ্রামে কুয়ায় মাছ চাষ নামে এ বছর প্রকল্পের লক্ষমাত্রা হিসেবে ৩ টি সিবিও গঠন করা হয়। প্রকল্পের নির্ধারিত নিয়মে ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগকৃত ভেন্ডর প্রয়োজনীয় মাছের পোনা সরবরাহ করছে। সরেজমিনে পরিদর্শনে দেখা যায় যে, গঠিত সিবিও সমূহের জলাশয়ে ইতিমধ্যে মাছের পোনা মজুদের সকল কাজ সম্পন্ন করে (যেমন: আগাছা পরিষ্কার, পাড় মেরামত, চুন প্রয়োগ, নেটের বেড়া দেওয়া) বড় সাইজের পোনা মজুদ করা হয়েছে।

 

৯ অক্টোবর তেঘরিয়া গ্রামে ২৫ সদস্যবিশিষ্ট কুয়ায় মাছ চাষ সিবিও এর সদস্যদের উপস্থিতিতে যাচাই বাছাই ও পরিমাপ করে পোনা মজুদ করা হয়েছে। প্রকল্প সূত্রে জানা যায় যে, উক্ত সিবিও’র জন্য নির্বাচিত দুইটি কুয়ায় মজুদের জন্য মোট ৩ হাজার  পিছ কার্প জাতীয় মাছের পোনা ও ৩ হাজার পিছ শিং মাছের পোনা বরাদ্দ রয়েছে। প্রকল্পের শর্ত মোতাবেক নির্বাচিত ভেন্ডর গড়ে ৪-৫ টি মাছের পোনায় এক কেজি হয় এমন সাইজের সিলভার কার্প, কাতলা, রুই, মৃগেল, কালিবাউশ, গ্রাসকার্প ইত্যাদি মাছের মাছ সরবরাহ করা হয়েছে । উক্ত কার্যক্রমের আওতায় গতকাল জয়কলসের ধানক্ষেতে মাছ চাষ সিবিও এবং সুলতানপুরের পেনে মাছ চাষ সিবিওতে মাছের পোনা মজুদ করা হয়।

মাছের পোনা মজুদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার  মো: আল-আমিন এবং এফএও’র ফিল্ড কো-অর্ডিনেটর শফি উল্লাহ্ জানান যে, উক্ত প্রকল্পের আওতায় শান্তিগঞ্জে ইতিপূর্বে গঠিত ১৩ টি সিবিও’র কাজ প্রায় সমাপ্তির পথে আর নতুন গঠিত এই তিনটি সিবিও’র জলাশয়ে পোনা মজুদ সম্পন্ন করে অতি সত্বর প্রকল্প থেকে মাছের খাদ্য সরবরাহ করা হবে।

সিবিও সদস্যগণ প্রকল্পের পরামর্শ মোতাবেক জলবায়ু সহনশীল মৎস্যচাষ ও মৎস্য ব্যবস্থাপনা অনুশীলন করতে পারলে হাওড়বেষ্টিত ও আকস্মিক বন্যা প্রবণ অত্র এলাকার চাষীগণ তাদের জীবনমান উন্নয়ন করতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর