1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

লাখাইয়ে ধরার বৃক্ষ রোপন।

মহসিন সাদেক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

 

লাখাইয়ে ধরিত্রী রক্ষায় আমরা ধরা) এর হাওর রক্ষায় আমরা কর্মসূচীর চলমান কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য সেবাদান প্রতিষ্ঠান এবং বিভিন্ন সড়কে পরিবেশ বান্ধব বৃক্ষ রোপন কার্যক্রম চলছে।

এরই অংশ হিসেবে শুক্রবার (১০ অক্টোবর) উপজেলার করাব ইউনিয়ন এর বুল্লাবাজার হইতে গুনিপুর সড়কের পশ্চিম সিংহগ্রাম অংশে তালগাছ, তালের চারা, দেশী নিম,বটসহ পরিবেশ বান্ধব বৃক্ষ রোপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ধরা হবিগঞ্জ জেলা কমিটির নির্বাহী সদস্য, পরিবেশ কর্মী মোহাম্মদ বাহার উদ্দিন, পরিবেশ কর্মী মহিউদ্দিন আহমেদ রিপন, লাখাই উপজেলা প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মহসিন সাদেক।

এ সময় তাঁরা বলেন পরিবেশ রক্ষায় এবং জলবায়ুর অভিঘাত থেকে মোকাবিলায় ও বজ্রপাত থেকে রক্ষায় তালের চারাসহ পরিবেশ বান্ধব বৃক্ষ রোপন করতে হবে। শুধু বৃক্ষ রোপন করলেই চলবেনা তার যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করতে হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর