1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নতূন ইউএনও’র মতবিনিময়

ছাতক প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত

সুনামগঞ্জের ছাতক উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মো: তরিকুল ইসলাম। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে তার কার্যালয়ে মতবিনিময়ে করেন। তিনি গত সোমবার (১১ নভেম্বর) যোগদান করেন এর আগে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছিলেন।

মতবিনিময় কালে উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পদে চাকুরী করলেও পূণ্যভূমি সিলেট বিভাগেই এই প্রথম। হযরত শাহ জালাল (রহ:) সহ ৩৬০ আউলিয়াগণ যে মাটিতে ঘুমিয়ে আছেন সে পূর্ণভুমিতে সঠিক ভাবে তিনি তার দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন। সরকারী প্রতিটি কাজে থাকবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। এ জন্য তিনি ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দসহ সকল সাংবাদিকদের সহযোগিতা চান।

এসময় ছাতক প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান, সদস্য মোশাহিদ আলী, আরিফুর রহমান মানিক, নাজমুল ইসলাম ও লুৎফুর রহমান শাওন, সাংবাদিক মীর আমান মিয়া লুমান উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর