1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

প্যারিসে মতিউর রহমান মুন্নাকে সংবর্ধনা

ফ্রান্স প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২৬৭ বার পঠিত

 

ইউরো বাংলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজ-এর গ্রিস প্রতিনিধি মতিউর রহমান মুন্নার প্যারিস আগমনে এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

গত ২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার সন্ধ্যায় প্যারিসের একটি স্থানীয় রেস্টুরেন্টে ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তাজ উদ্দিন, এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক নাজমুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালেহ আহমদ চৌধুরী।

আলোচনায় অংশ নেন ইউরো বাংলা প্রেসক্লাবের কেন্দ্রীয় সভাপতি তাইজুল ফয়েজ, সংগঠনিক সম্পাদক জাবের আহমদ, জিয়াউর রহমান ও আশরাফুল ইসলামসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা মতিউর রহমান মুন্নার দীর্ঘদিনের প্রবাসী সাংবাদিকতা, প্রবাসীদের কল্যাণে তাঁর নিরলস প্রচেষ্টা ও সংবাদমাধ্যমে সক্রিয় ভূমিকার প্রশংসা করেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর