1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

বানিয়াচংয়ে উপজেলায় বিনামূল্যে শীতকালীন সবজি বীজ ও সার বিতরণ

ইমরান আহমেদ চৌধুরী, বানিয়াচং (হবিগঞ্জ):
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২৪০ বার পঠিত

 

‘কৃষিই সমৃদ্ধ’ এই স্লোগান সামনে রেখে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে শীতকালীন সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী।
সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় ধান, গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর ও অড়হড়সহ রবি মৌসুমের বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১ হাজার ১’শ ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

একই সঙ্গে হাইব্রিড বেগুন, লালশাক, পালং, লাউ, মিষ্টিকুমড়া, মুলা শাকসহ বসতবাড়ির আঙিনায় চাষযোগ্য বিভিন্ন শীতকালীন সবজির বীজ ও প্রতি উপকারভোগীকে ১০কেজি করে এমওপি এবং ডিএপি রাসায়নিক সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. এনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা মো. সাইফুল আলম সিদ্দিকী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অলক কুমার চন্দ, উপসহকারী হরিশ চন্দ্র ও হাবিবুর রহমান রাজু।

এ সময় বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু, সাধারণ সম্পাদক মো. আব্দাল মিয়া, বিভিন্ন গণমাধ্যমকর্মী, কৃষি বিভাগের কর্মকর্তা এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর