1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ওমরাহ পালনে উস্তাদসহ সৌদি যাচ্ছেন দরবস্ত আল মনসূর মাদ্রাসার ছাত্র হাবিবুল্লাহ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১১৯ বার পঠিত

জৈন্তাপুরের দরবস্ত আল-মনসূর মাদরাসার হিফয শাখার কৃতি ছাত্র হাফিয হাবিবুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল আয়োজিত হিফযুল কুরআন প্রতিযোগিতায় ২০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন।

এই কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি তাঁর উস্তাদসহ পবিত্র ওমরাহ পালন ও মক্কা-মদিনা জিয়ারতের সুযোগ লাভ করেছেন। সৌদি এয়ারলাইন্সের আজ রাত ১টা ৫০ মিনিটের ফ্লাইটে তাঁরা পবিত্র ভূমির উদ্দেশ্যে রওয়ানা হবেন, ইনশাআল্লাহ।

হাফেজ হাবিবুল্লাহর শ্রদ্ধাভাজন পিতা হাফিয এহসান উল্লাহ দরবস্ত আল-মনসূর মাদরাসার হিফয বিভাগের প্রধান শিক্ষক। ফলে তিনি একই সঙ্গে পুত্রের উস্তাদ ও গর্বিত পিতা হিসেবে ওমরাহ পালনের সৌভাগ্য অর্জন করছেন।

উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে একই মাদরাসার ছাত্র হাফিয আব্দুল্লাহ আল মাহফুজ সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছিলেন। জাতীয় ও স্থানীয় পর্যায়ের বহু প্রতিযোগিতায়ও আল-মনসূর মাদরাসার শিক্ষার্থীরা নিয়মিত কৃতিত্বের পরিচয় দিয়ে আসছেন।

আল-মনসূর মাদরাসা কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী হাফিয হাবিবুল্লাহ ও তাঁর পিতা হাফিয এহসান উল্লাহর জন্য দোয়া চেয়েছেন, যেন তাঁরা মকবুল ওমরাহ পালনের তাওফিক লাভ করেন।

আল্লাহ তাআলা তাঁদের আমল কবুল করুন এবং দরবস্ত আল-মনসূর মাদরাসাকে ইলমে দ্বীনের এক খাঁটি মারকাজ হিসেবে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখুন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর