1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

পল্লীবিদ্যুৎতের সাব ষ্টেশনের দাবীতে তাহিরপুরে মানববন্ধন

তাহিরপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরে পল্লীবিদ্যুৎতের সাব ষ্টেশন তৈরী না করে টেকেরঘাট সীমান্ত এলাকায় করার প্রতিবাদে ও উপজেলা সদরে পল্লীবিদ্যুৎতের সাব ষ্টেশন তৈরী করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্তরে তাহিরপুরের সচেতন নাগরিক মহলের উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, মেহেদী হাসান উজ্জল, বাদল মিয়া, বাবরুল হাসান বাবলু, তোজাম্মিল হক নাসরুম, শাহজাহান কবির, আবু জহর হৃদয়, জাহাঙ্গীর আলম, রুপম আখুঞ্জি, আতিকুর রহমান আতিক, পারভেজ জামান, স ম খোকন, আবুল হাসান রাসেল, আসাদুজ্জামাস মুন্না, রাব্বি, দেবাশিস সরকার রুবেল, তানিম আহমেদ লিংকন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা সদর গুরুত্বপূর্ণ কারন হাসপাতালসহ সকল সরকারী বেসরকারী প্রতিষ্টান রয়েছে আর বিদ্যুৎতের প্রয়োজন সার্বক্ষনিক। উপজেলা সদরের চেয়ে পল্লীবিদ্যুৎতের সাব ষ্টেশন ট্যকেরঘাট এলাকায় বেশী প্রয়োজন না তাই উপজেলা সদরেই তৈরীর করার দাবী জানান অন্যথায় কঠোর আন্দোলন করার হুশিয়ারী দেন তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেমের কাছে স্মারকলীপি দেয়া হয়।

এবিষয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম জানান, এই বিষয়ে উর্ধ্বতন কতৃপক্ষের কথা বলে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহন করবেন বলে জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর