1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

সিলেটে বাফুফে এএফসি সি ডিপ্লোমা কোচিং কোর্সের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৭৯ বার পঠিত

 

প্রতিভাবান তরুণ খেলোয়াড় সৃষ্টিসহ দেশের ফুটবলে উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)- এর উদ্যোগে রবিবার (১৬ নভেম্বর) সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সের জিমনেসিয়াম ভবনের হলরুমে তৃণমূল পর্যায়ে কর্মরত প্রশিক্ষকদের উন্নত প্রশিক্ষণ প্রদানের জন্য সিলেট বিভাগের চারটি জেলা সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের বাফুফে সি লাইসেন্সপ্রাপ্ত ২৪ জন প্রশিক্ষকের অংশগ্রহণে বাফুফে এএফসি সি ডিপ্লোমা কোচিং কোর্স-২০২৫ (পার্ট ১) এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় ১৬ থেকে ২২ নভেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা। প্রধান অতিথির বক্তব্যে তিনি ফুটবলের প্রসারে তৃণমূল পর্যায়ে ফুটবলারদের গড়ে তোলার ব্যাপারে গুরুত্বারোপ করেন। তৃণমূল পর্যায়ে ফুটবলারদের সঠিক পরিচর্যার জন্য যেসব কোচ বা প্রশিক্ষক নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদের মানোন্নয়নে এ ধরনের কোচিং কোর্সের বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মোঃ নূর হোসেন। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর ও সাবেক ক্রীড়াবিদ সাইফুল বারী টিটু এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিত সদস্য ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার খ্যাত সাহাজ উদ্দিন টিপু, বাফুফের টেকনিক্যাল এডমিনিস্ট্রেটর মাহবুব আলম পোলো, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মোঃ আজিজুর রহমান মিটন ও মহি উদ্দিন রাসেল এবং ফুটবল কোচ মাহবুবুর রহমান রিপন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর