1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

হবিগঞ্জ-১ আসনে গণফোরামের প্রার্থী হাফেজ এম সাইফুর রহমান

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৪৫০ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে প্রার্থী ঘোষণার হিড়িক চলছে। এরই অংশ হিসেবে গণফোরাম কেন্দ্রীয় কমিটি হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে হাফেজ এম সাইফুর রহমানকে দলীয় মনোনয়ন দিয়েছে।

হাফেজ এম সাইফুর রহমান গণফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য এবং নবীগঞ্জ উপজেলা গণফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলার নয়মৌজা ইউনিয়নের ঘোলডুবা গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান।

দলীয় মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জনে নবীগঞ্জ–বাহুবলবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।

দলীয়ভাবে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে এমপি প্রার্থী হাফেজ এম সাইফুর রহমান মাঠ পর্যায়ে তৃণমূল পর্যায়ে নির্বাচনী প্রস্তুতি ও প্রচার প্রচারণা শুরু করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর