1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণার চেষ্টা, নাগরিকদের সতর্ক থাকার আহ্বান

মো আব্দাল মিয়া (হবিগঞ্জ) :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ২১৫ বার পঠিত

হবিগঞ্জের বানিয়াচংয়ে ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে।
সম্প্রতি ০১৯৩১-২৩১৫৫৮ নম্বর ব্যবহার করে কিছু ব্যক্তি নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে সাধারণ নাগরিকদের ফোন করে ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন অজুহাতে ব্যক্তিগত তথ্য আদায়ের চেষ্টা করছে—এমন তথ্য নিশ্চিত করেছে বানিয়াচং থানা।
থানা সূত্রে জানা যায়, কলদাতারা নিজেদের পুলিশ হিসেবে পরিচয় দিয়ে এনআইডি নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল ব্যাংকিং তথ্য, ওটিপিসহ বিভিন্ন সংবেদনশীল তথ্য দাবি করছে। কোনো কোনো ক্ষেত্রে ভুক্তভোগীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের কথা বলে আতঙ্কিত করারও চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে পুলিশ প্রশাসন জানায়, পুলিশ কোনো নাগরিককে ফোন করে কখনোই ব্যক্তিগত বা আর্থিক তথ্য চায় না। এ ধরনের কল সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও প্রতারণামূলক। এসব কর্মকাণ্ড আইনত দণ্ডনীয় অপরাধ।
পুলিশের পক্ষ থেকে নাগরিকদের প্রতি অনুরোধ করা হয়েছে—
সন্দেহজনক কোনো নম্বর থেকে এ ধরনের কল পেলে কোনো অবস্থাতেই ব্যক্তিগত তথ্য শেয়ার না করার জন্য;
কলদাতার কথায় বিভ্রান্ত না হয়ে তৎক্ষণাৎ কথোপকথন বন্ধ করা এবং বিষয়টি নিকটস্থ থানায় দ্রুত অবহিত করার জন্য নির্দেশ দিয়েছেন।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান তথ্যটি নিশ্চিত করেন। এ সম্পর্কিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সাধারণ মানুষকে প্রতারণা ও অর্থনৈতিক ক্ষতি থেকে রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে থানা এ সতর্কবার্তাটি প্রচার করেছে বলে জানান তিনি।

একজন নাগরিকের সচেতনতা আরেকজনকে একই ধরনের প্রতারণা থেকে রক্ষা করতে পারে। তাই নিজে সতর্ক হোন এবং অপরকে সচেতন করুন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর