1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

ভূমিকম্পে ঢাকায় ৩ জন নিহত, আহত ২০

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ২৫৪ বার পঠিত

তীব্র ভূমিকম্পে পুরান ঢাকার আরমানিটোলায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জনেরও বেশি লোক।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পের সময় আরমানিটোলার কসাইটুলি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে রয়েছে। আহতরাও ওই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মিটফোর্ড হাসপাতালের বরাত দিয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা শাজাহান সিকদার জানান, কসাইটুলি এলাকার একটি আটতলা ভবনের পাশের দেয়াল এবং কার্নিশ থেকে ইট ও পলেস্তরা খসে নিচে পড়ে। সেখানে গরুর মাংস বিক্রির দোকান ছিল। দেয়াল ও ইট-পলেস্তরা খসে নিচে পড়লে সেখানে থাকা ক্রেতা ও পথচারীরা আহত হন।

ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন তাদের হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত ১০ জন মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামি বাংলানিউজকে বলেন, আরমানিটোলার কসাইটুলি এলাকায় ভূমিকম্পের সময় একটি বাড়ির অংশবিশেষ ভেঙে তিনজন মারা গেছেন।

এদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, কলাবাগান এলাকায় একটা বাড়ি আংশিক হেলে যাওয়ার সংবাদ পাওয়া যায়। সুত্রাপুর এলাকায়ও একটি বাড়ি আংশিক হেলে পড়ার সংবাদ পাওয়া গেছে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন কাজ করছে জানিয়ে তিনি বলেন, বিস্তারিত এখনো কিছু জানা যায়নি।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে আকস্মিক এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের রেডিও মেকানিক ইকবাল আহমেদ জানান, ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদীতে ভূকম্পনটির উৎপত্তি৷ রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর