1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

প্রধান উপদেষ্টার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুরুতর শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস।

তার এই মানবিক ও সৌজন্যমূলক অবস্থানের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অগ্রগতির বিষয়ে প্রধান উপদেষ্টা নিয়মিত খোঁজখবর রাখছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে ড. ইউনুস জানান, খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা ও সমন্বয়ের বিষয়ে সংশ্লিষ্টদের সার্বক্ষণিক প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

তার বিবৃতিতে আরও বলা হয়, গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে খালেদা জিয়া জাতির জন্য অনুপ্রেরণার প্রতীক, এবং তাঁর সুস্থতা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর