1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

সিলেট-৪ আসনে ইসলামী আন্দোলনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৩১৯ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সিলেট-৪ (জৈন্তাপুর–গোয়াইনঘাট–কোম্পানিগঞ্জ) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি সাইদ আহমদ জৈন্তাপুরীর সাথে নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল ৩টায় গোয়াইনঘাট দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাওলানা আব্দুল মালিক এবং পরিচালনা করেন হাফিজ আব্দুল ওয়াহিদ।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি সাইদ আহমদ জৈন্তাপুরী, যে তিনি সিলেট-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি।

এসময় উপস্থিত ছিলেন, মাওলানা ফয়েজ আহমেদ, হাফিজ ইসহাক আলী, হাফিজ নজরুল ইসলাম, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা আব্দুস সালাম, মাওলানা কুতুব উদ্দিনসহ নির্বাচন পরিচালনা কমিটির বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

মতবিনিময় সভায় নির্বাচনী প্রস্তুতি, মাঠপর্যায়ের কার্যক্রম ও সার্বিক সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর