1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মধ্যনগরে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

মোহাম্মদ আবদুল কাদির (মধ্যনগর) সুনামগঞ্জ:
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এই আয়োজনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ–সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ–১ আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আনিসুল হক।

সোমবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজারে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আনিসুল হক বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের জনগণের বিশ্বাস ও ভালোবাসার প্রতীক।

তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ, আমরা তার দ্রুুত আরোগ্য লাভের জন্য মহান আল্লাহতায়ালার কাছে প্রার্থনা করছি। দলমত নির্বিশেষে সমগ্র দেশের মানুষ তার সুস্থতা কামনা করছে। আজকের এই মিলাদ ও দোয়ার আয়োজন সেই ভালোবাসারই বহিঃপ্রকাশ।

জনাব আনিসুল হক আরও বলেন,ফ্যাসিস্ট সরকার বেগম খালেদা জিয়ার সঠিক চিকিৎসার সুযোগ দেয়নি এমনকি বারবার আবেদন করেও তাঁকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হয়নি। আপনারা সবাই দোয়া করবেন আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন দ্রুত আরোগ্য লাভ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবে হায়াৎ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার, সদস্য কামাল হোসেন, বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ গোলাম সাইফুল, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিনু, যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ, সদস্য সচিব মুসাব্বির তালুকদার সাগর সহ দলীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর