1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

পৃথিবীকে বাঁচাতে নতুন সভ্যতা গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত
পৃথিবীকে বাঁচাতে নতুন সভ্যতা গড়ার আহ্ববান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বললেন, সেজন্য জীবনধারা বা লাইফস্টাইলে পরিবর্তন আনতে হবে, গড়ে তুলতে হবে ভিন্ন এক সংস্কৃতি। 
বুধবার (১৩ নভেম্বর) আজারবাইজানের বাকুতে কপ টুয়েন্টি নাইন সম্মেলনের বক্তব্যে তিনি একথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, কার্বন নিঃসরণ শূণ্যের কোটায় নামানো, শূন্য দারিদ্র্য আর শূন্য বেকারত্ব- এই থ্রি জিরো ধারণা বাস্তবায়ন করতে না পারলে পৃথিবীকে টিকিয়ে রাখা কঠিন।
ড. ইউনূসের দাবি, মানুষই প্রতিনিয়ত করছে পরিবেশের ক্ষতিসাধন। বিভিন্ন দেশের বিজ্ঞানী, নীতি নির্ধারক আর তরুণ প্রজন্মের হাত ধরে নতুন পৃথিবী গড়ার যুদ্ধে শামিল হওয়ার আহ্বানও জানান তিনি। এসময় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর সাথে ন্যায্য আচরণ করারও আহ্বান ছিলো তার কণ্ঠে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর