1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

এভারকেয়ার হাসপাতালে আবারও ডা. জুবাইদা রহমান

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

ধানমন্ডিতে বাবার বাসা থেকে আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

এর আগে শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে লন্ডন থেকে ঢাকায় পৌঁছে বিমানবন্দর থেকেই এভারকেয়ার হাসপাতালে ছুটে যান ডা. জুবাইদা রহমান। তিনি সেখানে তার শাশুড়ি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নেন এবং কিছু সময় কাটান।

ডা. জুবাইদা ঢাকায় এসেছেন অসুস্থ শাশুড়ী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যেতে কাতার আমিরের পক্ষ থেকে আসছে জার্মানির এয়ার অ‍্যাম্বুলেন্স।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বার্তায় জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সবকিছু স্বাভাবিক থাকলে এটি আগামী শনিবার পৌঁছাতে পারে। ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে ৭ তারিখ (রোববার) তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর