1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় বদরুজ্জামান সেলিমের ঈদগাহ ময়দানে বিশাল দোয়া

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

 

‘বেগম জিয়া বাংলাদেশে স্বাধীনতা-
সার্বভৌমত্ব ও ঐক্যের প্রতীক’

সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি বদরুজ্জামান সেলিমের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার বাদ আসর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে এক খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দলমত নির্বিশেষে এতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-০১ থেকে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট-০৪ থেকে বিএনপির মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধ দল মহাগরের আহবায়ক সালেহ আহমদ খসরু, সাবেক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, মহানগর বিএনপির সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, আমির হোসেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, হুমায়ুন আহমদ মাসুক প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ঐক্যের প্রতীক হচ্ছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

আমাদের দেশনেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া এই দেশের ঐক্যের প্রতীক। বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন। ফ্যাসিস্ট হাসিনা সরকার তাকে অন্ধকার প্রকোষ্ঠে রেখে স্লো পয়জনিং করায় তার বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরেও ফ্যাসিস্ট হাসিনার সাথে তিনি কোনো আপোষ করেননি।

আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন- যাতে আমাদের নেত্রী সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসতে পারেন। যেভাবে সারাদেশের মানুষ গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন, আমরা আশা করি তিনি খুব দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর