1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

বানিয়াচংয়ে আমেজপূর্ণ ভাবে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইমরান আহমেদ চৌধুরী
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৪২ বার পঠিত

 

উৎসবমুখর পরিবেশ আর বর্ণাঢ্য আয়োজনে হবিগঞ্জের বানিয়াচং উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার দুইটি কেন্দ্রে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর অংশগ্রহণে একযোগে শুরু হয় এ পরীক্ষা। লোকনাথ রমণ বিহারী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪২৬ জন এবং দৌলতপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬টি প্রতিষ্ঠানের ১৬৫ জনসহ মোট ৫৯১ জন শিক্ষার্থী অংশ নেয়।

শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সরব উপস্থিতিতে উভয় কেন্দ্রেই তৈরি হয় প্রাণচঞ্চল ও উৎসবমুখর পরিবেশ। দুই ঘণ্টাব্যাপী পরীক্ষায় শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় গভীর মনোযোগ, আগ্রহ এবং সফলতার প্রত্যয়।

অভিভাবকরা জানান, সাম্প্রতিক সময়ে প্রতিযোগিতামূলক পরীক্ষা কমে যাওয়ায় শিক্ষার্থীদের পড়ালেখার আগ্রহ কিছুটা কমে গিয়েছিল। উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছে। তাদের মতে, বুদ্ধিবৃত্তিক বিকাশ ও প্রতিযোগিতায় এগিয়ে যেতে এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।

পরীক্ষা পরিচালনায় সার্বিক দায়িত্ব পালন করেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও কেন্দ্র সচিব আব্দুল হালিম নোমানী আল-আজহারী, সাধারণ সম্পাদক ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা হাবিবুর রহমান এবং প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আব্দুল হাই। এছাড়া কেন্দ্র পরিচালনায় যুক্ত ছিলেন সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল মোজাম্মিল হক তালুকদার, সহকারী অধ্যাপক সৈয়দ ওয়াহিদুর রহমান, হল সুপার আব্দুর রউফ, সহকারী হল সুপার হাফেজ মাওলানা ইয়াহইয়া, দৌলতপুর ভেন্যুর পরীক্ষা নিয়ন্ত্রক প্রভাষক রাসেল আহমদ এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আবিদ রহমান।

পরীক্ষাকেন্দ্রগুলো পরিদর্শন করেন বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু, সাধারণ সম্পাদক মো. আব্দাল মিয়া, এনটিভির প্রতিনিধি আক্তার হোসেন আল হাদীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীল চিন্তা ও প্রতিযোগিতামূলক মানসিকতা গঠন, উৎসাহ প্রদান, আগ্রহ বৃদ্ধি ও উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার অনুপ্রেরণা যোগানোর লক্ষ্যে প্রতিবছর নিয়মিতভাবে এ মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করা হবে। তারা আরও বলেন, “আমরা প্রশ্নপত্র প্রণয়ন ও সংরক্ষণে শতভাগ স্বচ্ছতা। বজায় রাখার চেষ্টা করেছি।
শান্তিপূর্ণ ও সফলভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় আয়োজকরা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর