1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

এনসিপি সিলেট-১ ও সুনামগঞ্জ-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ বার পঠিত

 

সিলেটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট-১ ও সুনামগঞ্জ-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১২টার দিকে নগরীর বাগবাড়ি থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি রিকাবীবাজার, লামাবাজার, শেখঘাট, কাজিরবাজার ব্রিজ, তালতলা, বন্দরবাজার, জিন্দাবাজার ও আম্বরখানা হয়ে মদিনা মার্কেট পয়েন্টে এসে পথসভায় পরিণত হয়।

শত শত মোটরসাইকেলের এই শোডাউনে পুরো নগরীতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

মদিনা মার্কেটে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন এনসিপি সিলেট-১ ও সুনামগঞ্জ-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ। তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বলেন, ‘এটি ছিল গণতন্ত্র ফিরিয়ে আনার জনমতের প্রতিফলন। আগামী নির্বাচন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটি মাইলফলক হয়ে উঠতে পারে। তাই সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান—গণতন্ত্র ও জনগণের স্বার্থে আমরা যেন ঐক্যবদ্ধ হই।’

তরুণদের সম্ভাবনাকে সামনে রেখে তিনি আরও বলেন, ‘তরুণদের স্বপ্ন, সম্ভাবনা ও দায়িত্ববোধ দিয়েই গড়ে উঠবে নতুন বাংলাদেশ। আমার লক্ষ্য এমন একটি দেশ-যেখানে সুশাসন, কর্মসংস্থান, শিক্ষা ও সম্মান নিশ্চিত হবে। শাপলা কলির বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।’

তিনি উল্লেখ করেন, দেশের উন্নয়নে তরুণ সমাজকে প্রধান চালিকা শক্তি হিসেবে গড়ে তুলতে চান তিনি। দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান, উদ্যোক্তা তৈরির পরিবেশ সৃষ্টি এবং দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়াকে তার অগ্রাধিকার বলে জানান।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপি সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, হামিদুর রহমান খোকন, রিয়াজুল ইসলাম, জুনায়েদ আহমদ সুলতান, আখলাকুর রহমান, রিয়াজ উদ্দিন রেশম, হামিদুর রহমান, বেলাল আহমদ, নুরুজ্জামান আহমদসহ আরও অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর