1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

 

শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) অলি উল্লাহ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ) দুপুর ২ টায় শান্তিগঞ্জ থানার ওসি অলি উল্লাহ’ কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ওসি সাংবাদিক নেতৃবৃন্দকে স্বাগত জানান।
ওসি অলি উল্লাহ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘সাংবাদিকরা হলেন জাতির আয়না। আর পত্রিকা হচ্ছে সমাজের দর্পণ। বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের যেমন ভূমিকা রয়েছে তেমনি সাংবাদিকদের ও ভূমিকা রয়েছে। যেকোন ধরনের অপরাধ নির্মূলে সাংবাদিকদের ভূমিকা কোনো অংশে কম নয়। তাই শান্তিগঞ্জ থানার যে কোনো সমস্যা সমাধান এবং সকল আইনশৃঙ্খলা জনিত কাজে তিনি সাংবাদিক মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। একই সাথে শান্তিগঞ্জ থানাকে মাদকমুক্ত করে একটি মডেল থানায় রূপান্তরিত করতে আন্তরিক প্রচেষ্টার প্রত্যয় ব্যক্ত করেন।’

মতবিনিময় এসময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, এও শাহীনুর রহমান,শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির,সহ-সভাপতি শফিকুল ইসলাম, আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক খালেদ হাসান, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, দপ্তর সম্পাদক মান্নার মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক উসমান গনি, সদস্য আবিদ উদ্দিন,দিলিপ দাশ, ইমরানুল হাসান সহ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর