
সিলেটের জনপ্রিয় দৈনিক কাদির বাজার ও আধুনিক কাগজ পত্রিকার জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি ও জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মুরাদ হাসানের পিতা মো: বশির উদ্দিন ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন………….. গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ) ভোর ৬ টায় তিনি নিজ বাড়ীতে ইন্তিকাল করেন। পরে বিকেলে সাড়ে ৪ টায়( বাদ আসর,) ফতেহপুর ইউনিয়নের হেমু তিনপাড়া মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, চার মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজনসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মুরাদ হাসানের পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব। এক শোকবার্তায় জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি মো. মঈনুল মুরছালিন রুহেল ও সাধারণ সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বির স্বাক্ষরিত শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।।